রাজধানীর যে দুই আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলছে সেনাবাহিনী
ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনের কেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ ধরা হচ্ছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর এ তথ্য জানান।
০৪:৩৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার