Apan Desh | আপন দেশ

শাহজালালে ৬২৫ কার্টন সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:৪৭, ৩১ আগস্ট ২০২৬

আপডেট: ১০:০৬, ৩১ আগস্ট ২০২৬

শাহজালালে ৬২৫ কার্টন সিগারেট জব্দ

ছবি: আপন দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) বি ও সি-শিফটের পৃথক অভিযানে ৬২৫ কার্টন সিগারেটসহ প্রায় ২৮ লাখ টাকার পণ্য জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুবাই, দিল্লি ও কাতার থেকে আসা তিনটি ফ্লাইটে এসব অভিযান চালানো হয়।

সিআইআইডি জানায়, মহাপরিচালকের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এমিরেটসের EK584 ফ্লাইটে নজরদারি চালায় বি-শিফট। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫৪০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।

আরও পড়ুন<<>>ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ

অন্যদিকে দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার AI237 ফ্লাইটে অভিযান চালিয়ে ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস Biscos Whitening Serum ও ৫ কেজি জর্দা জব্দ করে সি-শিফট। এছাড়া কাতার থেকে আসা Qatar Airways-এর QR640 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৩ লিটার বিদেশি লিকার জব্দ করা হয়।

সি-শিফটে আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।

সিআইআইডি জানিয়েছে, বিমানবন্দরে চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

আপন‌দেশ/মিম/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়