রাজধানীর নিরাপত্তা জোরদার, দুই শতাধিক চেকপোস্ট
রাজধানীর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার ও প্রবেশপথে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক দফায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে মোটরসাইকেল। তার প্রেক্ষিতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
০৮:৪৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার