Apan Desh | আপন দেশ

আবরার হত্যা

আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে নিহত আবরার ফাহাদের পরিবার।বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে নির্যাতনে নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ চেয়েছিলাম, সেটি পেয়েছি। ৭ বছর হয়ে গেছে, এখনও আপিল বিভাগে মামলাটি বিচারাধীন অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আইনের মধ্যে থেকে যত দ্রুত রায় বাস্তবায়ন করা যায় সে কথা বলেছি প্রধানমন্ত্রীকে। এ বিষয়ে চেষ্টা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

০৭:১৬ পিএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। গত বছরের ১৬ মার্চ দেয়া বিচারিক আদালতের রায় অনুযায়ী ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পুরোটা বহাল রাখেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেদিন এ রায় ঘোষণা করেছিলেন।

১২:৫২ পিএম, ৩ মে ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement