Apan Desh | আপন দেশ

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:১৪, ৩১ মার্চ ২০২৬

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে ওঠা তিন পেসার ম্যাট ফিশার, উইল ও’রোর্ক এবং ব্লেয়ার টিকনার।

এ তিন বোলারের প্রত্যাবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি বলেন,  ও’রোর্ক, টিকনার ও ফিশার গত কয়েক মাস কঠোর পরিশ্রম করেছে। তাদের ফিরে আসা দলের জন্য দারুণ খবর।

এছাড়া অফ-স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট আবারও সাদা বলের দলে জায়গা পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাকে দলে ডাকা হয়েছে।

আইপিএলে ব্যস্ত থাকায় অনেক তারকা ক্রিকেটার এ সিরিজে নেই। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে টেস্ট অধিনায়ক টম ল্যাথামকে।

আরও পড়ুন <<>> মেসিকে নিয়ে সুখবর দিল আর্জেন্টিনা

শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ শেষে মুহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক ও বেন সিয়ার্স মূল দলে যোগ দেবেন। নিউজিল্যান্ড দল আগামী ১৩ এপ্রিল দেশ ছাড়বে। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল।

ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান