Apan Desh | আপন দেশ

মেসিকে নিয়ে সুখবর দিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৩, ৩০ মার্চ ২০২৬

মেসিকে নিয়ে সুখবর দিল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের পর নতুন চ্যালেঞ্জের সামনে আর্জেন্টিনা। বুধবার (০১ এপ্রিল) ভোরে জাম্বিয়ার মুখোমুখি হবে দলটি।

এ ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। সবচেয়ে বড় খবর, দলে ফিরছেন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবেসেলেস্তে এ তথ্য জানিয়েছে।

মৌরিতানিয়ার বিপক্ষে জয় পাওয়া একাদশে কয়েকটি পজিশনে পরিবর্তন আসতে পারে। রক্ষণভাগে নিকোলাস তাগলিয়াফিকোকে দেখা যেতে পারে মার্কোস আকুনিয়ার জায়গায়। সেন্টার-ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গী হতে পারেন মার্কোস সেনেসি বা তোমাস পালাসিওস।

আরও পড়ুন <<>> ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসির-তামিমার

মিডফিল্ডেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জুলিয়ানো সিমিওনেকে দেখা যেতে পারে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে। পাশাপাশি এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো ডি পলের মধ্যে একজন সুযোগ পেতে পারেন। তরুণ ভ্যালেন্টিন বার্কোর শুরুর একাদশে থাকার সম্ভাবনাও আছে। আক্রমণভাগে নিয়মিত জুটি হিসেবে থাকবেন লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

সম্ভাব্য একাদশ: মার্টিনেজ, মোলিনা, রোমেরো, সেনেসি/পালাসিওস, তাগলিয়াফিকো, সিমিওনে, ম্যাক অ্যালিস্টার, এনজো/ডি পল, বার্কো, মেসি, আলভারেজ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান