Apan Desh | আপন দেশ

৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসির-তামিমার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৮, ৩০ মার্চ ২০২৬

৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসির-তামিমার

বিয়ের আগে তালাক না দিয়ে পুনরায় বিয়ে করার অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসিন হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। সোমবার (৩০ মার্চ) ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে তিনি সাফাই সাক্ষ্য দেন। এসময় নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে অভিযোগ ওঠে, তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়েই এ বিয়ে করেন। এ ঘটনায় তার আগের স্বামী রাকিব একই বছরের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরও পড়ুন <<>> থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুত আফঈদারা

পরে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করে মামলার বিচার কার্যক্রম শুরু করে। এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির ও তামিমার ৫-৭ বছরের কারাদণ্ড হতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়