ছবি: আপন দেশ
গণঅধিকার পরিষদ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (০৬ নভেম্বর) ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে দলটি।
দলের মুখপাত্র আবু হানিফ জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকায় বড় শোডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
এই প্রোগ্রাম সফল করতে ইতোমধ্যে সবাইকে নির্দশেনাও দেয়া হয়েছে।
আরও পড়ুন <> জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী শুক্রবার বিকাল ৩ টায় আল রাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও সমাবেশ পরবর্তী বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
বিজয়নগর পানির ট্যাংকির মোড় থেকে শুরু করে পল্টন মোড়, দৈনিক বাংলা, ফকিরাপুল, নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে এসে শেষ হবে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































