Apan Desh | আপন দেশ

‘ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত গায়ক স্বাগত দে আর নেই

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ১৫:০৩, ৬ আগস্ট ২০২৬

‘ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত গায়ক স্বাগত দে আর নেই

ফাইল ছবি

‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের জন্য বাংলা সংগীতপ্রেমীদের কাছে পরিচিত লোকসংগীত শিল্পী স্বাগত দে মারা গেছেন। বৃহস্পতিবার (০৬ আগস্ট)  ভারতের পশ্চিমবঙ্গের বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৪ বছর। ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গত ০৩ আগস্ট ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে প্রথমে স্বাগত দেকে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাগত দে তার সুরেলা কণ্ঠে গাওয়া অসংখ্য লোকগানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।

আরও পড়ুন<<>>বিশ্বখ্যাত অভিনেতা ‘ভিনসেন্ট পাস্তোরে’ আর নেই

বিশেষ করে ‘সোনা বন্ধু রে’এবং ‘ময়না ছলাৎ ছলাৎ’ গান দুটি আজও বাংলা লোকসংগীতপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়। তার কণ্ঠে লোকগান নতুন প্রজন্মের কাছেও নতুনভাবে পরিচিতি পেয়েছিল।

শিল্পীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের বার্তা জানাতে শুরু করেন সহশিল্পী, অভিনেতা-অভিনেত্রী এবং অসংখ্য ভক্ত। গায়িকা জোজো ফেসবুকে লিখেছেন, তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি।

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী স্মৃতিচারণ করে লেখেন, খবরটা শুনে ছোটবেলার অনেক স্মৃতি ফিরে এলো। বিশ্বাসই করতে পারছি না, স্বাগতদা আর নেই।

এছাড়াও, লোকসংগীতশিল্পী দেব চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেন, স্বাগত আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বাংলা লোকগানের জন্য এটি বড় ক্ষতি। শিল্পীর প্রয়াণের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা শোক প্রকাশ করছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement