শর্তের জালে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ
মালয়েশিয়ার দেয়া শর্ত না মানলে আগের মতোই বন্ধ থাকবে বাংলাদেশিদের জন্য দেশটির শ্রমবাজার। এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। বুধবার (০৬ মে) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে অভিবাসী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নুরুল হক বলেন, এখনকার বাস্তবতা মালয়েশিয়ার মার্কেট বন্ধ আছে। আপনারা এটাকে ‘সিন্ডিকেট’ বলবেন না ‘ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম’ বলবেন—যাই বলেন, তাদের কন্ডিশনে যদি আমরা একমত না হই, তবে মার্কেট বন্ধই থাকবে।
০৭:০২ পিএম, ৬ মে ২০২৬ বুধবার