Apan Desh | আপন দেশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:২৪, ৫ নভেম্বর ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির সভা

ছবি: আপন দেশ

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অডিট কমিটির ২য় সভা হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা হয়।

ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান আসমা আখতার, এফসিএ এতে সভাপতিত্ব করেন। সভায় অডিট কমিটির সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলামসহ সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল ইউনিটের ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন। 

আরও পড়ুন<<>>চুরির বিরোধে পিটিয়ে হত্যা

সভায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট আইন-কানুন ও বিধি-প্রবিধি পরিপালনের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়