চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার পাঠ্যবই অনুমোদন
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন শেষে বইগুলো শিক্ষার্থীদের জন্য চূড়ান্ত করা হবে। রোববার (২৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের সংস্কৃতি ও খেলাধুলা এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য লার্নিং উইথ হ্যাপিনেস ও আমার কারিগরি শিক্ষা শীর্ষক পাঠ্যপুস্তক প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন দেয়া হয়েছে।
০৮:৩৪ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার