Apan Desh | আপন দেশ

সায়দাবাদ বাসষ্ট্যাণ্ড

দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ

দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসযাত্রীদের জন্য নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে  ঢাকা ও চট্টগ্রাম মহানগরী রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি।  শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইটে নতুন ভাড়ার তালিকা আপলোড করা হয়। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, গাবতলী রুটের আওতায় ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা। পাশাপাশি এ রুটের ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮১ টাকা। ঢাকা (গাবতলী) থেকে রংপুর রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯১১ টাকা। এছাড়া ঢাকা (গাবতলী) থেকে দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৪১ টাকা। 

০৯:৩০ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

সারা দেশ থেকে রাজধানী বিচ্ছিন্ন, দু’দিনে নিহত ১০

সারা দেশ থেকে রাজধানী বিচ্ছিন্ন, দু’দিনে নিহত ১০

শিক্ষার্থীদের ডাকা সারা দেশে সর্বাত্মক অবরোধ (কমপ্লিট শাটডাউন) কর্মসূচি চলছে। সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনে যুক্ত হয়েছেন অভিভাবকরাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা তীব্র আকার ধারণ করেছে। রাজপথে আছে শিক্ষার্থী, পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা, সংঘর্ষ চলছে। রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। রামপুরায় একজন। দুপুরে মাদারীপুরে একজন নিহত হয়েছে। এ নিয়ে আন্দোলন ঘিরে ঝরল ১০জন প্রাণ। গত দু’দিনের সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ৬জন নিহত হয়েছে। 

০৩:১৫ পিএম, ১৮ জুলাই ২০২৪ বৃহস্পতিবার

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ থেকে ঢাকামুখী বাস বন্ধ রেখেছেন পরিবহণ মালিক শ্রমিকরা। পূর্বঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দেখা যায়, মাসকান্দা টার্মিনালে এনা বাসের টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। নগরের আকুয়া বাইপাস, শিকারিকান্দা বাইপাস এলাকায়ও ঢাকাগামী কোনো বাস পাওয়া যায়নি। অথচ স্বাভাবিক সময়ে ওই দুটি বাইপাসে ময়মনসিংহের ফুলবাড়িয়া, মুক্তাগাছা, শেরপুর ও জামালপুর থেকে ঢাকায় চলাচল করা বাস যাত্রীদের জন্য অপেক্ষা করে। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। 

০৩:২১ পিএম, ২৭ অক্টোবর ২০২৩ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement