Apan Desh | আপন দেশ

রূপালী ব্যাংক পিএলসি

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সম্মতি দিয়েছে সরকার। তারা হলেন সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক চিঠি জারি করা হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ১৯ অক্টোবর জারি করা চিঠিতে এ কথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খানের সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

০৯:৫১ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

দুদকের পরিচালক হলেন সেই নূরুল হুদা !

দুদকের পরিচালক হলেন সেই নূরুল হুদা !

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যখন দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন ফেরি করছেন। তখন দুর্নীতি দমন কমিশনে হচ্ছে কী? এক চিঠিতেই ৯ ঋণখেলাপি ও অর্থ পাচারকারী প্রতিষ্ঠান মালিকদের দায়মুক্তির সুপারিশ করেছেন প্রমোটি উপ-পরিচালক মোহাং নূরুল হুদা। তার প্রতিবেদনের ভিত্তিতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে গত ১৪ মে দেয়া হয় এ দায়মুক্তি। দায়মুক্তির সুপারিশের পরই দুদকের ‘টপ টেন’ দুর্নীতিবাজদের একজন এই নূরুল হুদার ফাইল উঠেছিল পদোন্নতি সুপারিশ কমিটিতে। অবশেষে সেই নুরুলহুদাসহ চারজনকে পরিচালকে পদোন্নতি দিল কমিটি।

০২:২৬ পিএম, ১৯ জুন ২০২৫ বৃহস্পতিবার

মুনাফা বেড়েছে যেসবক ব্যাংকের

মুনাফা বেড়েছে যেসবক ব্যাংকের

ডলার সঙ্কট, তারল্য সঙ্কট, খেলাপির সংখ্যা বাড়ছে। এমন মন্দ সংবাদের মধ্যে সুখবর হলো মুনাফা বাড়ছে ব্যাংকের। চলতি বছরেরর জানুয়ারি-জুন নাগাদ এ চিত্র অধিকাংশ ব্যাংকের। ঋণের সুদহার বৃদ্ধি, সরকারি বিভিন্ন বিল, বন্ডে বিনিয়োগসহ বৈদেশিক বাণিজ্যের ওপর ভিত্তি করেই মুনাফা বেড়েছে। তবে পরিচালন মুনাফাই একটি ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। আয় থেকে ব্যয় বাদ দিলে যা থাকে, তা-ই হচ্ছে পরিচালন মুনাফা। আর পরিচালন মুনাফা থেকে খেলাপি ঋণ, সঞ্চিতি, করপোরেট কর বাদ দিলে যা থাকে, তা-ই হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফা থেকেই শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেয় তালিকাভুক্ত ব্যাংক।

১১:৪৪ পিএম, ১ জুলাই ২০২৪ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement