চারদিন ‘গ্যাস থাকবে না’ বার্তাটি গুজব
সারা দেশ ৪ দিন গ্যাস থাকবে না। এমন কথা চাউর রয়েছে শহর থেকে পাড়া-মহল্লায়। টানা চারদিন গ্যাস না থাকলে সাধারণ মানুষকে চরম বিড়ম্বনায় পড়তে হবে। তবে এমন গুজবে কান না দিতে গ্রাহকদের প্রতি আহবান জানিয়েছে পেট্রোবাংলা। মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চার দিন পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে মহলবিশেষে অপপ্রচার চালানো হচ্ছে। গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না। তবে আগামী চার দিন সরবরাহ কমে যাওয়ায় দেশের কিছু এলাকায় স্বল্পচাপ বিরাজ করতে পারে।
০৫:৫৪ পিএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার