ফাইল ছবি, আপন দেশ
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সে চেষ্টা ব্যর্থ হয়।
সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে তাদের পুশ-ইনের চেষ্টা করা হয়।
স্থানীয়রা জানান, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১১০ নম্বর মেইন পিলার এলাকায় ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ।
আরও পড়ুন<<>>নদীর ভাঙন আতঙ্কে টাঙ্গাইলের চরাঞ্চলের মানুষ
নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক জানান, বিএসএফ সদস্যরা ১০ জনকে পুশ-ইনের চেষ্টা করেছিল। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে সীমান্তের শূন্যরেখা থেকে তাদের ফেরত নিয়ে যায় বিএসএফ।
চলতি মাসে মেহেরপুর সীমান্তে একাধিকবার পুশ-ইনের চেষ্টা করেছে বিএসএফ। শনিবার ( ০৬ জুন) তেঁতুলবাড়ীয়া সীমান্তে ছয়জন, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে চারজন, ২৫ জুন গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে সাতজন, ধলা সীমান্তে তিনজন এবং কাজীপুর সীমান্তে দুজনকে পুশ-ইনের চেষ্টা করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































