বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম ঢাকা
বিশ্বের বিভিন্ন শহরে প্রতিদিনই বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে সে দূষণের কবলে রয়েছে মেগাসিটি ঢাকার বাতাসও। তবে গত কয়েক দিনের বৃষ্টিতে কিছুটা কমলেও বাড়ছে আবার। রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৯৫ স্কোর নিয়ে দশম অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা, যা দূষণের দিক থেকে মাঝারি হিসেবে বিবেচিত। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। এ ছাড়া ১৬০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং, ১৫৬ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর উহান, আর ১৩৪ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে মিশরের কায়রো শহর এবং ভারতের দিল্লি শহর।
১১:১১ এএম, ৬ অক্টোবর ২০২৪ রোববার