Apan Desh | আপন দেশ

তেলের দাম কমল

হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

কয়েক সপ্তাহের উত্তেজনা ও অনিশ্চয়তার পর হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ইরান। এর পরপরই আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। হরমুজ প্রণালি উন্মুক্তর পরই সঙ্গে সঙ্গেই অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে যায়। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে গত কয়েক সপ্তাহ ধরে এ গুরুত্বপূর্ণ জলপথ কার্যত বন্ধ ছিল। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে এবং তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তবে প্রণালিটি পুনরায় চালু হওয়ায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা তেলের মজুত ছেড়ে দিতে শুরু করেছেন।

১১:০০ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

বিশ্ববাজারে কমছে তেলের দাম

বিশ্ববাজারে কমছে তেলের দাম

টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার কারণেই ভাবা হচ্ছে এ দরপতন। বুধবার (১৫ এপ্রিল) দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে দ্বিতীয় দফায় এ দরপতন হয়েছে। বিশ্লেষকদের ধারণা, আলোচনায় অগ্রগতি হলে হরমুজ প্রণালীতে আটকে থাকা তেল আবার বৈশ্বিক বাজারে প্রবেশ করতে পারে। এতে সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৫২ সেন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ২৭ ডলারে নেমে এসেছে। এর আগের দিন এ তেলের দাম ৪ দশমিক ৬ শতাংশ কমেছিল।

১১:৫০ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

জ্বালানি তেলের দাম কমল

জ্বালানি তেলের দাম কমল

মে মাসের জন্য জ্বালানি তেলের দাম ১ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ মে থেকে। বুধবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের মে মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম কমানো হয়েছে।

০৮:৪৬ পিএম, ৩০ এপ্রিল ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement