Apan Desh | আপন দেশ

শিক্ষা প্রতিমন্ত্রী

মন্ত্রী হঠাতে রাস্তায় শিক্ষার্থী, বৈঠকে শিক্ষামন্ত্রী

মন্ত্রী হঠাতে রাস্তায় শিক্ষার্থী, বৈঠকে শিক্ষামন্ত্রী

একদিকে শিক্ষামন্ত্রী হঠাতে রাজপথে আন্দোলন অন্যদিকে জরুরি বৈঠকে বসেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির মধ্যে বৈঠকে সোমবার ও আগামীকাল বুধবারের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। বোর্ড সংশ্লিষ্ট সূত্র তথ্য নিশ্চিত করেছে। ঢাকা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সব বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের নিয়ে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কীভাবে পরীক্ষা নেয়া হলো এবং আগামীকালের পরীক্ষা কেন হলো সেটি নিয়ে আলোচনা হতে পারে।

০১:০২ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার

নতুন কারিকুলাম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: শিক্ষা প্রতিমন্ত্রী

নতুন কারিকুলাম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ডিজাইন, পাইলটিং ও প্রশিক্ষণ শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে। তিনি বলেন, ২০২৭-২৮ সালের ভেতরে শিক্ষকদের এ নতুন কারিকুলামে প্রশিক্ষিত করা হবে। রোববার (১৭ মে) দুপুরে ময়মনসিংহে অবস্থিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, আমরা আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অনেক জায়গায় পিছিয়ে আছি। এটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রত্যেকটা প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা ফেল করছে।

০৭:১১ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

শিক্ষকদের ঘরে ফেরার আহবান শিক্ষা প্রতিমন্ত্রীর

শিক্ষকদের ঘরে ফেরার আহবান শিক্ষা প্রতিমন্ত্রীর

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বিধি-বিধান মেনেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে। একই সঙ্গে নিয়োগপত্রের দাবিতে আন্দোলনরতদের ধৈর্য ধারণ করে চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার এবং জনদুর্ভোগ এড়াতে আন্দোলন স্থগিত করে ঘরে ফেরার আহবান করেন তিনি। রোববার (২৬ এপ্রিল) নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনের প্রেক্ষিতে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করে। সাত সদস্যের এ প্রতিনিধি দল নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে।

১১:০৬ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement