Apan Desh | আপন দেশ

মন্ত্রী হঠাতে রাস্তায় শিক্ষার্থী, বৈঠকে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০২, ১৪ জুলাই ২০২৬

আপডেট: ১৩:০৮, ১৪ জুলাই ২০২৬

মন্ত্রী হঠাতে রাস্তায় শিক্ষার্থী, বৈঠকে শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

একদিকে শিক্ষামন্ত্রী হঠাতে রাজপথে আন্দোলন অন্যদিকে জরুরি বৈঠকে বসেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির মধ্যে বৈঠকে সোমবার ও আগামীকাল বুধবারের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। বোর্ড সংশ্লিষ্ট সূত্র তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সব বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের নিয়ে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কীভাবে পরীক্ষা নেয়া হলো এবং আগামীকালের পরীক্ষা কেন হলো সেটি নিয়ে আলোচনা হতে পারে।

তিনি আরও জানিয়েছেন, আগামীকাল বুধবার পরীক্ষা পেছানো হবে কিনা সেটি বৈঠকের পর জানিয়ে দেয়া হবে।

এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ করায় দেশব্যাপী আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে আজ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়