Apan Desh | আপন দেশ

দস্যু

দস্যু আতঙ্কে দিশেহারা সুন্দরবনের জেলেরা

দস্যু আতঙ্কে দিশেহারা সুন্দরবনের জেলেরা

বনদস্যুদের অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় আতঙ্কিত হয়ে সুন্দরবন সংলগ্ন এলাকায় মাছ ধরা বন্ধ করে দিয়েছেন জেলেরা। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন অন্তত ১০ সহস্রাধিক জেলে। রুটি-রুজি নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুবলার চরের শুঁটকি পল্লীর জেলেরা সন্ধ্যা থেকে সাগরে মাছ আহরণ বন্ধ রেখে চরে অবস্থান করছেন। বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ না হলে বন বিভাগ রাজস্ব হারাবে এবং উপকূলীয় জেলে ও ব্যবসায়ীরা বেকার হয়ে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অপহৃত ২০ জেলের দুদিনেও সন্ধান মেলেনি। এ ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

০৬:৪৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

জলদস্যুদের নীরবতায় বাড়ছে উৎকণ্ঠা

জলদস্যুদের নীরবতায় বাড়ছে উৎকণ্ঠা

সোমালিয়ান জলদস্যুদের কবলে ছয়দিন ধরে জিম্মি আছেন ‘এমভি আবদুল্লাহ’ জাহাজের ২৩ নাবিক। এর মধ্যে বিভিন্ন সময় পরিবার ও জাহাজ মালিকপক্ষের সঙ্গে বিক্ষিপ্তভাবে যোগাযোগ করেছেন নাবিকদের কেউ কেউ। কিন্তু হঠাৎ, গত শনিবার থেকে যোগাযোগের আর কোনো খবর পাওয়া যাচ্ছে না। আর বাংলাদেশি জাহাজ ও নাবিকদের জিম্মি করার পর থেকে এখন পর্যন্ত একবারও যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি জলদস্যুদের সঙ্গে। এ অবস্থায় জাহাজ কর্তৃপক্ষসহ বিভিন্ন সূত্র যতই বলুক, জিম্মি নাবিকরা এখন পর্যন্ত সুস্থ আছেন, তবে উৎকণ্ঠা কাটছে না ভুক্তভোগী পরিবারগুলোর।

১১:২৬ এএম, ১৮ মার্চ ২০২৪ সোমবার

বাংলাদেশি জিম্মি জাহাজের অবস্থান শনাক্ত

বাংলাদেশি জিম্মি জাহাজের অবস্থান শনাক্ত

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। জিম্মি রয়েছেন বাংলাদেশি ২৩ নাবিক। তাদেরকে ছাড়তে মুক্তিপণ দাবি করেছে সোমালিয়ার জলদস্যুরা। শিগগিরই না দিলে একে একে তাদেরকে মেরে ফেলার হুমকিও দিয়েছে তারা। জিম্মি নাবিক ও জাহাজ উদ্ধার করতে মালিপক্ষ তৎপরতা শুরু করেছে। জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর অবস্থান শনাক্ত করা হয়েছে। জাহাজটি সোমালিয়ার গারাকাড উপকূল থেকে মাত্র ২০ মাইল দূরে অবস্থান করছে। বাংলাদেশ সময় বেলা ১টার দিকে জাহাজটি জলদস্যুদের আস্তানায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

১২:১০ পিএম, ১৪ মার্চ ২০২৪ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement