Apan Desh | আপন দেশ

সোমালিয়ায় আইএসের গুহায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ২ ফেব্রুয়ারি ২০২৫

সোমালিয়ায় আইএসের গুহায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আফ্রিকার দেশ সোমালিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) পরিকল্পনাকারী ও অন্যদের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অনেক জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। শনিবার (০১ ফেব্রুয়ারি) গলিস পর্বতমালায় এ হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, এ হত্যাকারীরা, যাদের আমরা গুহায় লুকিয়ে থাকতে দেখেছি, তারা যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য হুমকি ছিল।

মার্কিন হামলা তাদের লুকিয়ে থাকার গুহাগুলো ধ্বংস করেছে। বহু সন্ত্রাসী নিহত হয়েছে। তবে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, এতে বহু জঙ্গি নিহত হয়েছে। তবে কোনো বেসামরিক ব্যক্তি আহত হয়নি। তবে রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।

সোমালিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট হাসান শেখ মহমুদ বিমান হামলার বিষয়ে অবগত হয়েছেন। তিনি এক্সে লিখেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যৌথ লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উত্তর সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের তথ্যমন্ত্রী মহমুদ আইদিদ দিরির রয়টার্সকে বলেন, হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। কারণ তখন অন্ধকার ছিল। তবে আমাদের সম্মুখসারির বাহিনী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে।

হেগসেথ বলেছেন,এ হামলা আইএসের যুক্তরাষ্ট্র, তার মিত্রদের এবং নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষমতা দুর্বল করেছে।

রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রশাসনের উভয় অধীনে, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সোমালিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch