তামাক নিয়ন্ত্রণে সবাইকে দায়িত্ব নিতে হবে: ফরিদা আখতার
তামাক নিয়ন্ত্রণ কোনো একক মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। এটি একটি সামগ্রিক জনস্বাস্থ্য ইস্যু, যেখানে সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত ভূমিকা প্রয়োজন। এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর কার্যকর বাস্তবায়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
০৪:২৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার