Apan Desh | আপন দেশ

মায়ের চেয়ে বড় কোনো শেফ নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০, ৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:০২, ৭ ফেব্রুয়ারি ২০২৫

মায়ের চেয়ে বড় কোনো শেফ নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মায়ের চেয়ে বড় কোনো শেফ হয় না। কিন্তু অনেক সময় বিজ্ঞাপনে দেখানে হয় মায়ের রান্নার মতো স্বাদ। মায়ের রান্না যখন পণ্য হিসেবে উপস্থাপন করে তখন তা অত্যন্ত দুঃখের বিষয় হয়ে দাঁড়ায়।

 শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বানানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে বাংলাদেশ শেফ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের উদ্যোগে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’  শিরোনামে বাংলার ভোজ বাংলাদেশি  ঐতিহ্যবাহী খাবার উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সাবিক সহযোগিতা করেন সংস্কৃতি, যুব ও ক্রীড়া, বেসামরিক বিমান ও পর্যটন, শিল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। 

দেশীয় খাবারকে সংস্কৃতির অংশ উল্লেখ করে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর আমাদের কাছে নতুন বাংলাদেশ এসেছে, আর নতুন দেশে তরুণরা আমাদের পথ দেখিয়েছে। এ তরুণদের সঙ্গে দেশীয় খাবারের পরিচয় করে দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আগামী প্রজন্ম যদি দেশীয় খাবারের সঙ্গে পরিচিত না হয়, তখন মনে হবে তরুণরা দেশে থেকেও যেন দেশে নাই। তাই দেশীয় খাবারের প্রতি সন্তানদের আগ্রহ সৃষ্টি করার দায়িত্ব প্রতিটি অভিভাবকের।

 উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখে পান্তা-ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়। বৈশাখে ইলিশের ব্যান পিরিয়ড থাকে আর তখন ব্যাপকভাবে ইলিশ খাওয়ার প্রতি আগ্রহ দেখা যায়। আমাদের সংস্কৃতি হলো চৈত্র সংক্রান্তি। এ সময় মাছ-মাংস ছাড়া বিভিন্ন রকমের শাক দিয়ে রান্না করা হয় আর এগুলোই বাঙালি সংস্কৃতি।

 ট্যুরিজম বোর্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ফরিদা আখতার বলেন, শেফ বলে নারীদের মধ্যে ভেদাভেদ তৈরি করা হচ্ছে। ঘরে রান্না করলে রাঁধুনি আর ড্রেস পরে রান্না করলে শেফ বলা হয়। এ পার্থক্য আমাদের দূর করতে হবে। শেফদের শিল্পীর মর্যাদাদানের আহবান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকটি শেফ একজন শিল্পী। তাদের নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতার ফলে রান্নার বৈচিত্র্য দেখা যায়। তাই তারা শিল্পীর মর্যাদা প্রাপ্তির যোগ্যতা রাখে।

 ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ড্রাস্ট্রি স্কিলস কাউন্সিলের চেয়ারম্যান মহিউদ্দিন হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী (গ্রেড-১) আবু তাহির মুহাম্মদ জাবের। এতে স্বাগত বক্তব্য দেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ড্রাস্ট্রি স্কিলস কাউন্সিলের সেক্রেটারি জেনারেল শাহিদ হোসেন শামীম।

 পরে উপদেষ্টা ঢাকা রিজেন্সি হোটেল অ্যন্ড রিসোর্ট, লে মেরিডিয়ান, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ক্রাউন প্লাজা, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ওয়েস্টিন, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ও সিক্স সিজনস হোটেলের এক্সিকিউটিভ শেফদের হাতে ক্রেস্ট তুলে দেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement