শপিং ব্যাগের দাম নেয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
যে কোনো দোকান থেকে কোনো পণ্য ক্রয় করলে সেটি ব্যাগে ভরে দেন ব্যবসায়ীরা। এতদিন এভাবেই চলে আসছিল। কিন্তু এবারই প্রথম শপিং ব্যাগের জন্য ক্রেতাদের কাছ থেকে বাড়তি অর্থ নিচ্ছে আড়ং। এমন অভিযোগ তুলে এ বিক্রয় প্রতিষ্ঠানটিকে আইনি নোটিশ দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
১২:৫৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার