ছবি: আপন দেশ
আজ ০২ জুলাই (বৃহস্পতিবার), বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। ৯৮ বছর আগে ১৯২৪ সালের এ দিনে ফ্রান্সে এআইপিএস (আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা) প্রতিষ্ঠিত হয়। এ দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন হয়।
১৯৯৫ সাল থেকে এআইপিএস এর বিশ্ব জুড়ে ‘অ্যাফিলিয়েটেড’ সংস্থাগুলো দেশে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করছে। বাংলাদেশে এর স্বীকৃত সংস্থা হচ্ছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
আরও পড়ুন<<>>দশ জন নিয়েই ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ক্রীড়া সাংবাদিকতা ১৮২০ থেকে ১৮৩০ সালের মধ্যে জোরালোভাবে শুরু হয়েছিল। ক্রীড়া ম্যাগাজিনগুলো প্রাথমিকভাবে ঘোড়দৌড় এবং বক্সিংয়ের সংবাদ কাভার করতো। এখন তো বিশ্বের সব ধরনের খেলাধুলার সংবাদই কাভার করেন ক্রীড়া সাংবাদিকরা।
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। এছাড়া বৃহস্পতিবার বিকেলে হোম অব বিএসপিএ কার্যালয়ে কেক কেটে দিবসটি উদযাপন করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































