ছবি: সংগৃহীত
মে-জুনে পাকিস্তান ও বাংলাদেশ সফরকে সামনে রেখে তিন সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
প্রত্যাশিতভাবেই এ সফরে নেই দলের তিন সিনিয়র পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। তিন দলকেই নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।
তিন স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন অলিভার পেকে, লিয়াম স্কট ও জোয়েল ডেভিস। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে রয়েছেন পেকে। আর বাংলাদেশ সফরের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন স্কট এবং টি-টোয়েন্টি দলে আছেন ডেভিস।
এছাড়া ওয়ানডে দলে ফিরেছেন পেসার বিলি স্ট্যানলেক ও রাইলি মেরেডিথ।
আইপিএলের প্লে-অফে ব্যস্ত থাকবেন ট্রাভিস হেড, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস ও জেভিয়ার বার্টলেট। বাংলাদেশ সফরের ওয়ানডে দলে তারা যোগ দিলে জায়গা ছাড়বেন পেকে, স্ট্যানলেক, মেরেডিথ ও ম্যাট শর্ট।
তবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়া গ্লেন ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি দলেও জায়গা পাননি।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন নতুনরা। লিয়াম স্কট হয়েছেন চলতি মৌসুমের বর্ষসেরা শেফিল্ড শিল্ড খেলোয়াড়। অন্যদিকে বিগ ব্যাশ লিগে জোয়েল ডেভিস ছিলেন ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়ার পর ‘এ’ দলেও খেলেছেন অলিভার পেকে।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন <<>> মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলিভার পেকে, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































