Apan Desh | আপন দেশ

থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুত আফঈদারা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৮, ৩০ মার্চ ২০২৬

থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুত আফঈদারা

ছবি: বাফুফে

আর মাত্র একদিন পরেই মাঠে গড়াচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। উদ্বোধনী দিনেই মাঠে বাংলাদেশের মেয়েরা। পিটার বাটলারের দলের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। টুর্নামেন্টে লড়াইয়ের জন্য প্রস্তুত আফঈদা খন্দকাররা।

থাইল্যান্ড থেকে বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) মাধ্যমে ভিডিও বার্তা দিয়েছেন দলের অন্যতম ফরোয়ার্ড সৌরভী আকন্দ প্রীতি। তিনি বলেছেন, ‘মরা গত ম্যাচে জর্ডানের সঙ্গে ড্র করেছি। ঐ ম্যাচে আমাদের যা যা ভুলত্রুটি হয়েছে কোচ সেটা আজ (গতকাল) মাঠে প্র্যাকটিসের মাধ্যমে শুধরানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন<<>>১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী

টুর্নামেন্টটি সামনে রেখে গত ২০ মার্চ থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ। এরপর থেকে সেখানে বাটলারের অধীনে নিবিড় অনুশীলন করছেন আফঈদা খন্দকাররা। দলের বর্তমান অবস্থা জানিয়ে প্রীতির কথা, এখানে মাঠের পরিবেশ খুব সুন্দর, খুব ভালো লাগছে। প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো, সবাই প্রস্তুত। আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে, প্রত্যেক ম্যাচে খুব ভালো পারফর্ম করার চেষ্টা করছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement