Apan Desh | আপন দেশ

সর্বদলীয় জাতীয় ঐক্যের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৬, ২৬ জুলাই ২০২৪

আপডেট: ০০:১৪, ২৭ জুলাই ২০২৪

সর্বদলীয় জাতীয় ঐক্যের ডাক বিএনপির

একদফা দাবিতে বাম-ডানপন্থি সর্বদলীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। যুগপৎ আন্দোলনের সকল শরীক দল ও জোট, বাম-ডান সকল রাজনৈতিক দল, ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে দলটি। 

জাতীয় ঐক্যের এ ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে, ইনশাআল্লাহ। এমনটি আশা ঐক্যের ডাক দেয়া দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাাম আলমগীরের।

শুক্রবার (২৬ জুলাই) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহাবান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতির এ ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, লুণ্ঠিত গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম একদফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি "জাতীয় ঐক্য" গঠনের আহবান জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সকল শরিকদল ও জোট, বাম-ডান সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিও জাতীয় ঐক্যের আহবান জানাচ্ছি।

সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শিগগিরই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। জাতীয় ঐক্যের এ ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে, ইনশাআল্লাহ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়