Apan Desh | আপন দেশ

জিয়ার মৃত্যুবার্ষিকীতে খাদ্য-বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪০, ২৬ মে ২০২৬

আপডেট: ২১:৪০, ২৬ মে ২০২৬

জিয়ার মৃত্যুবার্ষিকীতে খাদ্য-বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী

তারেক রহমান, আপন দেশ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী শনিবার (৩০ মে)। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আয়োজিত রাজধানীর ১৬টি স্থানে দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর ১৫টি সংসদীয় আসন এবং বিএনপি কেন্দ্রীয় অফিস সামনেসহ মোট ১৬টি স্থানে এসব খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন বিএনপি চেয়ারম্যান। 

এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবীদের আয়োজনে প্রতিবছরের মতো এ বছরও মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হবে। 

নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্যসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়