Apan Desh | আপন দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৫, ১৫ এপ্রিল ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

ফাইল ছবি

পদোন্নতি ও আপগ্রেডেশনের মাধ্যমে জনবল নিয়োগ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। স্বপদে পদোন্নয়ন প্রক্রিয়ায় মোট ৩১টি পদে নিয়োগ দেয়া হবে। এসব পদে ৫-১৬ গ্রেড পর্যন্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: উপরেজিস্ট্রার/সমমান (গ্রেড-৫): ন্যূনতম স্নাতকোত্তর বা সমমান ডিগ্রিধারী প্রার্থীদের আবেদন করতে হবে। সহকারী রেজিস্ট্রার/সমমান পদে ৩-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পদে ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা আবশ্যক।

পদের নাম: সিনিয়র প্রোগ্রামার (গ্রেড-৫): প্রোগ্রামার পদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ মোট ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতর ডিগ্রি বা প্রশিক্ষণধারীদের অগ্রাধিকার দেয়া হবে।

পদের নাম: সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (গ্রেড-৫): মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ৫ বছরের অভিজ্ঞতাসহ মোট ৮ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণে দক্ষতা থাকতে হবে।

পদের নাম: মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (গ্রেড-৬): সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে।

পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার/ডেন্টিস্ট্রি (গ্রেড-৬): মেডিকেল অফিসার পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতর ডিগ্রি বা প্রশিক্ষণধারীরা অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন <<>> গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৩১ বিভাগে শিক্ষক নিয়োগ

পদের নাম: সহকারী রেজিস্ট্রার/সমমান (গ্রেড-৭): স্নাতকোত্তর ডিগ্রিসহ সেকশন অফিসার পদে ৩ বছরের অভিজ্ঞতা অথবা স্নাতক ডিগ্রিসহ ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: সহকারী রেজিস্ট্রার (কম্পিউটার) (গ্রেড-৭): টেকনিক্যাল অফিসার বা সমমান পদে ৩ বছরের অভিজ্ঞতা অথবা স্নাতক ডিগ্রিসহ ৪ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

পদের নাম: সহকারী প্রোগ্রামার (গ্রেড-৯): সাব টেকনিক্যাল অফিসার পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: সেকশন অফিসার (গ্রেড-৯): স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রশাসনিক বা উচ্চমান সহকারী পদে ৩-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: টেকনিক্যাল অফিসার (গ্রেড-৯): সাব টেকনিক্যাল অফিসার পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ৪ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন।

পদের নাম: সিনিয়র ক্যাটালগার (গ্রেড-১০): ক্যাটালগার বা গ্রন্থাগার সহকারী পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ৪ বছরের চাকরির অভিজ্ঞতা এবং দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: উচ্চমান সহকারী (গ্রেড-১৩): স্নাতক বা এইচএসসি পাসসহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩-৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): এইচএসসি বা সমমান ডিগ্রিসহ অফিস সহায়ক পদে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে—ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ গতি।

আবেদন পদ্ধতি: প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

সময়সীমা: আবেদন শুরু হয়েছে ১২ এপ্রিল থেকে এবং শেষ হবে ১৫ এপ্রিল ২০২৬। অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্রের এক সেট কপি বিভাগীয়/দফতর প্রধানের মাধ্যমে রেজিস্ট্রারের কাছে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়