Apan Desh | আপন দেশ

নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক হলেন ডা. নুরুজ্জামান 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৫৪, ১৭ মে ২০২৬

নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক হলেন ডা. নুরুজ্জামান 

অধ্যাপক ডা. নুরুজ্জামান খান

অধ্যাপক ডা. নুরুজ্জামান খানকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিনস) পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৬ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

ডা. নুরুজ্জামান খান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান (কোড: ৪৩৩৮২), যিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকায় নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন, তাকে পরিচালক কাম অধ্যাপক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ঢাকায় পদায়ন করা হয়েছে।

এ ছাড়া যোগদানের পূর্বে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজ থেকে ‘মুভ আউট’ এবং নতুন কর্মস্থলে যোগদানের পর ‘মুভ ইন’ সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান (খসরু) কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পাস করেন। এর পর ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন এবং ১৯৯৭ সালে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই প্রতিষ্ঠান থেকে তিনি নিউরো সার্জারিতে সর্বোচ্চ ডিগ্রি মাস্টার্স ইন সার্জারি (এমএস) অর্জন করেন। তিনি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং ভারতের একাধিক হাসপাতালে ফেলোশিপ প্রশিক্ষণ নিয়েছেন।

অধ্যাপক ডা. নুরুজ্জামান খান বাংলাদেশে এন্ডোসকপিক স্পাইন সার্জারির প্রবর্তক। এ বিষয়ে তিনি একজন আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবে দেশে এবং বিদেশে চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। দেশে ও বিদেশে তিনি অসংখ্য সেমিনার, ওয়ার্কশপ এবং লাইফ সার্জারিতে অংশগ্রহণ করেছেন এবং তার উল্লেখযোগ্য সংখ্যক ‘বৈজ্ঞানিক প্রবন্ধ’ দেশে এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নকালে তিনি ১৯৯৪-৯৫ সেশনে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০১ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সরকারি চাকরিতে যোগদান করেন ডা. মো. নুরুজ্জামান। বিগত ১৭ বছরের স্বৈরশাসনে সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক সময়ে পদোন্নতি বঞ্চিত হয়েছেন তিনি।

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch