ছবি: আপন দেশ
চট্টগ্রামের পাঁচ জেলার বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে। এ কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছ বোর্ড।
শুক্রবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫)’ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ‘চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান’ জেলার সকল পরীক্ষাকেন্দ্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বোর্ড জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আরও পড়ুন <<>> প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁস
এদিকে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক এলাকায় অনলাইনে তথ্য পৌঁছানো কঠিন হতে পারে বিবেচনায় নিয়ে বোর্ড সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ‘মাইকিংয়ের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেয়ার বিশেষ নির্দেশনা’ দিয়েছে, যাতে কেউ অজ্ঞাতসারে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত না হন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এ সিদ্ধান্তে বৈরী আবহাওয়া ও বন্যাকবলিত এলাকার হাজারো পরীক্ষার্থী সাময়িক স্বস্তি পেলেও, স্থগিত পরীক্ষার নতুন তারিখের জন্য তাদের অপেক্ষা করতে হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































