ছবি : সংগৃহীত
প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁস হয়েছে। এ ঘটনায় মেহতাব কায়েস নামের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের তথ্য জানানো হয়।
বরখাস্ত কর্মকর্তা প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। এ নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ওয়েবপোর্টালে আপলোডের তারিখ, অর্থাৎ ৯ জুলাই থেকে কর্মকর্তা মেহতাবকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (০৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশ বৃত্তির ফল ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়।
আরও পড়ুন<<>> শনিবারের এইচএসসি পরীক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত জানালো বোর্ড
কমিটিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে আহবায়ক করা হয়েছে। কমিটির অপর দুজন হলেন- সদস্য অধিদফতরের উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার জিয়াউল কবির সুমন ও সদস্যসচিব প্রশাসন-২-এর সহকারী পরিচালক মোহাম্মদ রোখসানা হায়দার।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































