ছবি: আপন দেশ
দীর্ঘ ৫ বছরের অধিক সময় পর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুন। এছাড়াও সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ।
বুধবার (০৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। তবে আহবায়ক, সিনি.যুগ্ম আহবায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ করে আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
আরও পড়ুন<<>>এইচএসসি পরীক্ষার গুজব নিয়ে সতর্ক থাকার আহবান
৩৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, মো. আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, মো. আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক।
নবনির্বাচিত আহবায়ক মাসুদ রুমি মিথুন বলেন, প্রথমেই মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। এরপরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি শ্রদ্ধাভাজন রাকিব ভাই ও সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের প্রতি তারা আমাকে যোগ্য মনে করেছেন। আমার রাজনৈতিক সহযোদ্ধাদের ধন্যবাদ, তারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিলো নতুন কমিটির, সেটা আমরা পূরণ করতে পেরেছি। নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে ইবি ছাত্রদল আরও বেশি শিক্ষার্থীবান্ধব এবং বাংলাদেশপন্থী পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারব বলে আশা করছি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































