Apan Desh | আপন দেশ

শহীদ জিয়ার নামে দুই কলেজের নামকরণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৪, ২৯ জুন ২০২৬

আপডেট: ২০:৫০, ২৯ জুন ২০২৬

শহীদ জিয়ার নামে  দুই কলেজের নামকরণ

ফাইল ছবি

দেশের বেসরকারি দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে পরিবর্তনের জন্য অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক অফিস আদেশে এর অনুমোদন দেয়া হয়।

প্রতিষ্ঠান দুটি হচ্ছে―পিরোজপুরের নাজিরপুর কলেজ এবং ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজ।

অফিস আদেশ অনুযায়ী, পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নতুন নাম হবে শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর।

আরও পড়ুন <<>>গোবিপ্রবির ১৬ শিক্ষক স্থায়ীভাবে চাকরিচ্যুত

আর ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজের নতুন নাম হবে শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা।

এছাড়া পৃথক দুই অফিস আদেশে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ করা হচ্ছে। এছাড়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আয়েশা ছিদ্দিক মহিলা কলেজের নাম পরিবর্তন করে আয়েশা ছিদ্দিক মডেল কলেজ রাখার অনুমতি প্রদান করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement