Apan Desh | আপন দেশ

ভরিতে ১ হাজার ৫০ টাকা কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৮, ২ ডিসেম্বর ২০২৫

ভরিতে ১ হাজার ৫০ টাকা কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগামীকাল (০৩ ডিসেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন>>>প্রেসক্লাবের সামনে এনটিআরসিএ বঞ্চিতের অবস্থান কর্মসূচি

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গতকাল সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement