Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় উদ্যোক্তাদের সমস্যা-সমাধান শীর্ষক মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২১, ২৩ মে ২০২৬

গাইবান্ধায় উদ্যোক্তাদের সমস্যা-সমাধান শীর্ষক মতবিনিময় সভা

ফাইল ছবি, আপন দেশ

গাইবান্ধায় ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ এবং স্থানীয় উদ্যোক্তাদের সমস্যা নিরসনের লক্ষ্যে উদ্যোক্তাদের সমস্যা ও সমাধান” শীর্ষক একটি মতবিনিময় সভা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে গাইবান্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজের সম্মেলন কক্ষে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের এমপি মো. আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক গাইবান্ধার সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস, শিক্ষাবিদ ফেরদৌস আলম ফিরোজ এবং অধ্যক্ষ প্রকৌশলী সাইফুল ইসলাম। 

আরও পড়ুন<<>>ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

সভায় বক্তারা উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিবন্ধকতা, ঋণ প্রাপ্তির জটিলতা ও বাজারজাতকরণ সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব সমস্যা সমাধানের আহবান জানান।

নাসিব গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইঞ্জি. মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়