Apan Desh | আপন দেশ

ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

যশোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩০, ২৩ মে ২০২৬

আপডেট: ১৭:৪৭, ২৩ মে ২০২৬

ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

ছবি: আপন দেশ

যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে স্কুল থেকে ভ্যানে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার রূপদিয়া সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা, তার পাঁচ বছর বয়সী ছেলে সৌভিক সাহা, ভ্যানচালক আনোয়ার হোসেন এবং আইয়ুব হোসেন।

আহত সাজ্জাদ হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা।

নিহত শিশুর চাচা মিঠুন সাহা জানান, খুলনা থেকে একটি কাভার্ড ভ্যান যশোরের দিকে যাচ্ছিল। পথে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ভ্যানের পেছনে ধাক্কা দেয়। পরে কাভার্ড ভ্যানটি আবার ওই যানবাহনে আঘাত করলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন <<<>>> রাস্তা বন্ধ করে আইনি প্রক্রিয়ায় বাঁধা দেবেন না: প্রধানমন্ত্রী

দুর্ঘটনায় ঘটনাস্থলেই বৃষ্টি সাহা ও আইয়ুব হোসেন মারা যান। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ভ্যানচালক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

পরে আহত সৌভিক সাহা ও সাজ্জাদ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে সৌভিক সাহার মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত সাজ্জাদ হোসেন পুরুষ সার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়