Apan Desh | আপন দেশ

মনোনয়ন প্রত্যাশী

বিএনপির সংরক্ষিত নারী আসন থাকছেন যারা

বিএনপির সংরক্ষিত নারী আসন থাকছেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) ৩৬ জনের এ তালিকা প্রকাশ করা হবে। এ লক্ষ্যে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড গত দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। দেশের ১০টি সাংগঠনিক বিভাগের প্রার্থীরা এতে অংশ নেন। সাক্ষাৎকারে নারী নেত্রীরা তাদের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, ত্যাগ ও দলের প্রতি অবদান তুলে ধরেন। পাশাপাশি মনোনয়ন পাওয়া বা না পাওয়ার পর করণীয় নিয়েও মত দেন। তারা দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার অঙ্গীকার করেন। দলীয় সূত্র জানায়, শনিবার (১৮ এপ্রিল) শেষ দিনে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়। এ প্রক্রিয়ায় নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১১:৫৮ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৭৪ জন

ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৭৪ জন

গণ অধিকার পরিষদ থেকে সাধারণ নির্বাচনে অংশ নিলেও সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেঘনা আলম। এ নিয়ে চারদিনে দলটির হয়ে মোট ১৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। রোববার (১২ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। চারদিনে মনোনয়ন নেয়া ১৯৯ জনের মধ্যে রোববারই ৭৪ জন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—তাহমিনা কবীর, রুমা আক্তার, মোসা. রেহানা ইয়াসমিন ডলি, নাহিদ আক্তার খানম, মিনা বেগম মিনি, আফসানা আক্তার, আনোয়ারা বেগম, সৈয়দা ফাহিমা বানু, নাহিদ পারভীন, আমিনা বেগম, শিরিনা আক্তার, পারভীন বানু রুমি, শামীম আরা বেগম স্বপ্না, সাহারা পারভিন।

১১:৩৭ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement