Apan Desh | আপন দেশ

মোংলা বন্দর

মোংলা বন্দরের আধুনিকায়নে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের আধুনিকায়নে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি, দ্রুত পণ্য খালাস করা এবং আধুনিকায়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে বন্দরের জেটি এলাকায় গিয়ে তিনি বন্দর সম্প্রসারণ প্রকল্প, জেটি সুবিধা, কনটেইনার ইয়ার্ডসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।  বন্দর পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৪টার পর জেটি এলাকা থেকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন তিনি। এ সময় পথে প্রটোকল ভেঙে নিজেই গাড়ি থেকে নেমে নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মিশে যান প্রধানমন্ত্রী। বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে হেলিকপ্টযোগে ঢাকার উদ্দেশে মোংলা বন্দর ত্যাগ করেন তিনি।

০৮:৫৫ পিএম, ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

বৃষ্টির কারণে মোংলা বন্দরে পণ্য খালাস বন্দ

বৃষ্টির কারণে মোংলা বন্দরে পণ্য খালাস বন্দ

ভারী বৃষ্টিপাতের কারণে মোংলা বন্দরে আমদানিকৃত সার ও গম খালাস বন্ধ রয়েছে। বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বৈরী আবহাওয়ার কারণে মোংলা বন্দরের পাঁচটি বিদেশি জাহাজ থেকে গম ও সার খালাস করা সম্ভব হচ্ছে না। পণ্য খালাসের জন্য বন্দরে গম, সার, ক্লিংকার, গ্যাস ও মেশিনারিজ পণ্য নিয়ে মোট ১২টি জাহাজ অবস্থান করছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় দুটি জাহাজ থেকে গম ও তিনটি জাহাজ থেকে সার খালাস করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১ আগস্ট) মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বন্দরে সার ও গম নিয়ে আসা বাণিজ্যিক পাঁচটি জাহাজের এজেন্টরা এ তথ্য নিশ্চিত করেছেন।

১১:৩৭ এএম, ২ আগস্ট ২০২৪ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement