Apan Desh | আপন দেশ

মক্কা

বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো মক্কা

বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো মক্কা

এক বিরল ও চোখ জুড়ানো মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো সৌদি আরবের পবিত্র মক্কা নগরী। মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় দুপুর ১২টা ১৮ মিনিটে পবিত্র কাবার ঠিক মাথার ওপরে অবস্থান করছিল সূর্য। শতাব্দীর অন্যতম এ বিরল জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত ঘটনাটি বিশ্বজুড়ে মুসলিমদের জন্য কিবলার সঠিক দিক নির্ধারণের একটি চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছে। জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালক প্রকৌশলী মাজেদ আবু জাহরা জানিয়েছেন, বিশেষ এ মুহূর্তে সূর্য পবিত্র কাবার সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায়, যার কৌণিক পরিমাপ ছিল ৮৯.৯৪ ডিগ্রি। অর্থাৎ সূর্য পূর্ণ লম্বরেখা থেকে মাত্র ০.০৬ ডিগ্রি দূরে ছিল। এর ফলে মক্কা নগরীতে খাড়াভাবে থাকা যেকোনো বস্তুর ছায়া প্রায় অদৃশ্য হয়ে যায়।

০৭:০০ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই সোমবার (২৫ মে) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বার্ষিক পবিত্র হজ পালন। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হলো হজ। এর অংশ হিসেবে মুসল্লিরা মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও মক্কায় ৮ থেকে ১২ জিলহজ মোট পাঁচদিন অবস্থান করবেন। হজের পাসপোর্ট বাহিনীর কমান্ডার সালেহ বিন সাদ আল-মুরাব্বা জানিয়েছেন, এবার সৌদি আরবের বাইরে থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী দেশটিতে এসে পৌঁছেছেন। ইরান যুদ্ধের একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং এর সঙ্গে জড়িত আঞ্চলিক উত্তেজনা ও অনিশ্চয়তার পটভূমির মধ্যেই আল্লাহর দরবারে হাজিরা দিতে দলে দলে ছুটে এসেছেন বিশ্বাসী মুসলমানরা।

০৪:২৯ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার

হাজিদের মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে সোমবার (২৫ মে) সকাল থেকে। সৌদি সরকারের নির্দেশনা মেনে রোববার (২৪ মে) রাতেই মিনার উদ্দেশে রওনা দেবেন হাজিরা। বাংলাদেশের হজযাত্রীদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে মক্কার বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো। শরিয়তের বিধান অনুসারে হাজিরা সোমবার জিলহজ মিনায় অবস্থান করে ফজর হতে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে মঙ্গলবার (৯ জিলহজ) আরাফাতের উদ্দেশে রওনা হবেন তারা। সেখানে এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত সেখানেই অবস্থান করবেন তারা। শরীয়তের বিধানানুসারে আরাফাতে অবস্থান করাই হজ।

০৬:৫৮ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

সৌদিতে পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ হজযাত্রী, মৃত্যু ৭

সৌদিতে পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ হজযাত্রী, মৃত্যু ৭

চলতি বছরের হজ কার্যক্রমে এখন পর্যন্ত ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আররে পৌঁছেছেন।  আরব দেশটির উদ্দেশে মোট ১০১টি হজ ফ্লাইট গেছে। শুক্রবার (০১ মে) এ তথ্য জানান বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।সৌদি মেডিকেল টিম সরাসরি ৬ হাজার ৮৩২ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৮ হাজার ৮৩০ জন সেবা পেয়েছেন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রমে যুক্ত রয়েছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

০৩:৪৯ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

প্রবাসীদের নিয়ে কঠোর বিধিনিষেধ সৌদি আরবের

প্রবাসীদের নিয়ে কঠোর বিধিনিষেধ সৌদি আরবের

হজ মৌসুমকে সামনে রেখে নতুন কড়াকড়ি বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার। নতুন নিয়ম অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) থেকে বৈধ অনুমতি ছাড়া কোনো প্রবাসী মক্কাতে প্রবেশ করতে পারবেন না। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ কার্যক্রম ‘অনুমতি ছাড়া হজ নয়’ নীতিতে পরিচালিত হবে। এর মূল লক্ষ্য হলো হাজিদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। নতুন নির্দেশনা অনুযায়ী, কেবলমাত্র যাদের কাছে মক্কা থেকে ইস্যুকৃত বৈধ ইকামা, হজ পারমিট অথবা পবিত্র স্থানগুলোতে কাজের অনুমতি রয়েছে—তারাই শহরে প্রবেশ করতে পারবেন। বৈধ অনুমতি না থাকলে প্রবেশপথের চেকপোস্ট থেকেই তাদের ফিরিয়ে দেয়া হবে।

০৭:৩০ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement