ছবি: সংগৃহীত
হজ মৌসুমকে সামনে রেখে নতুন কড়াকড়ি বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার। নতুন নিয়ম অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) থেকে বৈধ অনুমতি ছাড়া কোনো প্রবাসী মক্কাতে প্রবেশ করতে পারবেন না।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ কার্যক্রম ‘অনুমতি ছাড়া হজ নয়’ নীতিতে পরিচালিত হবে। এর মূল লক্ষ্য হলো হাজিদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা।
নতুন নির্দেশনা অনুযায়ী, কেবলমাত্র যাদের কাছে মক্কা থেকে ইস্যুকৃত বৈধ ইকামা, হজ পারমিট অথবা পবিত্র স্থানগুলোতে কাজের অনুমতি রয়েছে—তারাই শহরে প্রবেশ করতে পারবেন। বৈধ অনুমতি না থাকলে প্রবেশপথের চেকপোস্ট থেকেই তাদের ফিরিয়ে দেয়া হবে।
এছাড়া, ওমরাহ ভিসায় আসা বিদেশি যাত্রীদের জন্য ১৮ এপ্রিলকে সৌদি আরব ত্যাগের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিট ইস্যুও সাময়িকভাবে স্থগিত থাকবে। এ সিদ্ধান্ত সৌদি নাগরিক, প্রবাসী এবং উপসাগরীয় দেশগুলোর নাগরিক—সবাইয়ের জন্য প্রযোজ্য হবে।
আরও পড়ুন <<>> যেকোনও মুহূর্তে শেষ হতে পারে যুদ্ধবিরতি: নেতানিয়াহু
আরও জানানো হয়েছে, ১৮ এপ্রিলের পর হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসাধারী মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। ডিজিটাল সেবা সহজ করতে আবশির ও মুকিম পোর্টালের মাধ্যমে অনলাইনে হজ পারমিট নেয়ার সুযোগ রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে নতুন বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার আহবান জানিয়েছে এবং সতর্ক করে বলেছে, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বছরের হজ ব্যবস্থাপনাকে আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত করতে এসব পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































