Apan Desh | আপন দেশ

মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

ফাইল ছবি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মোকাররামাকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ মক্কা আল-মোকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত প্রকাশ করা হয়। সেগুলো রক্ষায় সৌদি আরব ও সে দেশের জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করে।

আরও পড়ুন <<>> সৌদির যুদ্ধবিমান ভূপাতিত করলো হুথিরা

বাংলাদেশ জোর দিয়ে বলেছে যে, পবিত্র স্থানগুলো নিরাপদ এবং সম্পূর্ণরূপে সম্মান ও সুরক্ষিত রাখতে হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়