Apan Desh | আপন দেশ

জুনিয়র

পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

পর্তুগিজ ফুটবলে এখন যেন একইসঙ্গে বইছে দুই ‘রোনালদো’র হাওয়া। বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত, তখন ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র নিজেকে পর্তুগালের ভবিষ্যৎ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন। পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) জানিয়েছে, উয়েফা ডেভেলপমেন্ট টুর্নামেন্ট সামনে রেখে আবারও পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন ১৫ বছর বয়সী এ তরুণ। আগামী ১৯ মে থেকে ২৪ মে পর্যন্ত ব্রাগানসায় শহরে অনুষ্ঠিত হবে চার জাতির এ টুর্নামেন্ট। সেখানে স্বাগতিক পর্তুগালের প্রতিপক্ষ হবে  গ্রিস, ইতালি এবং চেক প্রজাতন্ত্র। তরুণ রোনালদোর ওপর বড় প্রত্যাশা রয়েছে দেশটির ফুটবলপ্রেমীদের। ইতোমধ্যে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ৬ ম্যাচে ১ গোল করেছেন তিনি।

০৮:৫৭ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement