নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ বলে মনে করছে পুলিশ। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করা হচ্ছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত’ এক সংবাদ সন্মেলন হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পুলিশ কর্মকর্তা।
০৭:১৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার