কেন্দ্রীয় ব্যাংকের সামনে আমানতকারীদের বিক্ষোভ
সুদসহ পুরো টাকা ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন একীভূত উদ্যোগে থাকা ৫ ব্যাংকের কিছু আমানতকারী। ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলসহ ৩ দফা দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু হয়। বিক্ষোভকারীরা দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আলটিমেটাম দেন এবং তা বাস্তবায়ন না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন।
০২:৫৩ পিএম, ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার