Apan Desh | আপন দেশ

ব্রাক

ইবিতে স্থাপিত হচ্ছে ক্যারিয়ার হাব

ইবিতে স্থাপিত হচ্ছে ক্যারিয়ার হাব

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চালু হতে যাচ্ছে ব্র্যাক পরিচালিত বিশেষ সার্ভিস কেন্দ্র ক্যারিয়ার হাব। যার মূল লক্ষ্য শিক্ষার্থীদের পড়াশোনা শেষে সরাসরি কর্মক্ষেত্রে প্রবেশ সহজ করা এবং তাদের দক্ষতা বৃদ্ধি করা। ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি)-এর অধীনে একটি পাইলট প্রজেক্ট হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক বিষয়ে প্রাথমিক আলোচনা ও সরজমিনে স্থান পরিদর্শন করেন ব্র‍্যাকের একটি প্রতিনিধি দল। রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক সেন্টার-এর মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী বছরের শুরু থেকেই ক্যারিয়ার হাবের যাত্রা শুরু হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। জানা যায়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ছাদের নিচেই ক্যারিয়ার সংক্রান্ত যাবতীয় নির্দেশনা, প্রশিক্ষণ এবং দেশ-বিদেশের বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ পাবেন বলে আশাবাদী তারা।

০৭:৪১ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement