Apan Desh | আপন দেশ

বিশ্বকাপ মাতানো ভজিনিয়ার ‘স্বপ্নপূরণ’

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৬, ৫ আগস্ট ২০২৬

বিশ্বকাপ মাতানো ভজিনিয়ার ‘স্বপ্নপূরণ’

ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত উত্তর আমেরিকা বিশ্বকাপে চমক দেখিয়েছে আটলান্টিক মহাসাগরে ১০টি দ্বীপ মিলে গঠিত রাষ্ট্র কেপ ভার্দে। আফ্রিকা মহাদেশের ছোট্ট এ দেশটি  স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে ড্রয়ে আটকে দিয়ে উঠে গিয়েছিল নকআউট পর্বে। শেষ বত্রিশের লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে হেরে বিদায় নিলেও ফুটবল প্রেমীদের মন জিতেছে তারা। বিশ্বকাপ থেকে বিদায়ের পর দলটির অধিনায়ক ভজিনিয়ার স্বপ্ন চিল বড় একটি ক্লাবে খেলা। 

৪০ বছরের এ গোলকিপারের স্বপ্ন পুরণ হয়েছে।  বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর ভজিনিয়াকে দলে নিয়েছে চিলির ক্লাব কোলো-কোলো। বিশ্ব ফুটবলে তারা খুব পরিচিত নাম নয়। তবে চিলির ফুটবলে তাদের চেয়ে বড় ক্লাব আর নেই। ১০১ বছর পুরোনো ক্লাবটি রেকর্ড ৩৪ বার জিতেছে লিগ শিরোপা, লিগ কাপ জিতেছে রেকর্ড ১৪ বার। ক্লাবের ইতিহাসে রেলিগেশনে পড়ার নজির নেই। মহাদেশীয় শিরোপাজয়ী চিলির প্রথম ক্লাবও এটিই।

১৯ বছরের পেশাদার ক্যারিয়ারে ভজিনিয়া আগে খেলেছেন অ্যাঙ্গোলা, সাইপ্রাস, মলদোভা, স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবে। সবশেষ ছিলেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল শাভেসে। সেই ক্লাবের সঙ্গে তার চুক্তি শেষ হয় বিশ্বকাপের আগে। বিশ্বকাপ খেলেছেন ক্লাববিহীন থেকে। হয়তো ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারত এবারই। কিন্তু বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে গোটা ফুটবল বিশ্বেই তিনি এখন সেনসেশন।

ভজিনিয়া জানান, বিশ্বাসটা তার বরাবরই ছিল।  চিলির ক্লাবটিতে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরুর পর ভজিনিয়া বললেন, অন্য অনেক ক্লাবের ডাক উপক্ষো করে তিনি বেছে নিয়েছেন এই ক্লাবকে। সবসময়ই ছোট লিগে খেলেছি, এমন সব ক্লাব, যারা খুব বড় নয়। তার পরও মনে মনে সবসময় নিজেকে বলতাম যে, আমি একজন বড় ক্লাবের ফুটবলার। বিশ্বাস ছিল যে বড় ক্লাবে খেলব। তাই যখন কোলো-কোলো থেকে ডাক এলো, তখন কোনো দ্বিধা ছিল না। প্রথম দিন থেকেই জানতাম, আমি কোথায় খেলতে চাই। অনেক প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু কোলো-কোলোই সবসময় আমার অগ্রাধিকার ছিল।

আরও পড়ুন<<>>দলবদলের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ভজিনিয়ার অসাধারণ পারফরম্যান্সে কেইপ ভার্ড ড্র করে স্পেনের সঙ্গে। রাতারাতি তিনি হয়ে ওঠেন বিখ্যাত।

তার ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল ৫০ হাজারের মতো। স্পেনের বিপক্ষে ম্যাচের পর তা হয়ে যায় ১ কোটি ৭৪ লাখ! এখন তার ফলোয়ার প্রায় তিন কোটি।

স্পেনের পর উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষেও ড্র করে গ্রুপ পর্ব পার করে ফেলে বিশ্বকাপে অভিষিক্ত ছোট্ট দেশটি। নকআউট পর্বেও আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিয়ে শেষ পর্যন্ত হেরে যায় তারা ৩-২ গোলে। প্রতিটি ম্যাচেই অসাধারণ পারফর্ম করেন ভজিনিয়া এবং চার ম্যাচ খেলেই জায়গা করে নেন বিশ্বকাপের সেরা একাদশে।

বিশ্বকাপ যে তার জীবন বদলে গিয়েছে, অনেকবারই বলেছেন ভজিনিয়া। এখন তিনি কোলো-কোলোর জার্সিতে রাঙানোর অপেক্ষায়। ফুটবলে আমার জীবনে ঘটা সেরা ঘটনা ছিল বিশ্বকাপ, কিন্তু সেটা এখন অতীত। কোলো-কোলোর মতো সমৃদ্ধ ইতিহাসসম্পন্ন এমন একটি বড় ক্লাবের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার ক্লাব ক্যারিয়ারের সেরা মুহূর্ত।

চিলির ক্লাবটির সঙ্গে তার প্রাথমিক চুক্তি ছয় মাসের। পরে তা এক বছর বাড়ানোর সুযোগ আছে। নতুন ক্লাবে নাম জটিলতা তৈরি হয়েছিল তাকে নিয়ে। তার জজিমার জোজে এভোদা দিয়াস। তবে পরিচিত তিনি ডাক নাম ‘ভজিনিয়া’ দিয়ে। পর্তুগিজ ভাষায় নামের অর্থ ‘ছোট্ট দাদি।’ছেলেবেলায় তিনি যখন রাস্তায় ফুটবল খেলতেন, অনেক সময় হেরে গিয়ে কাঁদতেন এবং রাগে বাড়িতে ফিরে যেতেন দাদা-দাদির। তাদের সঙ্গেই তিনি থাকতেন। মজা করে তখন ফুটবল খেলার সঙ্গীরা তাকে এ নাম দিয়েছিলেন, যেটি তার সঙ্গে রয়ে যায় এবং এখন তাকে এ নামেই গোটা ফুটবল বিশ্ব চেনে।

তবে চিলির নিয়ম অনুযায়ী, জার্সির পেছনে ডাক নাম রাখা যায় না। তবে কোলো-কোলো বিশেষভাবে অনুরোধ জানায় এ নামটি রাখতে এবং অন্য সব ক্লাব এতে রাজি হওয়ায় জটিলতা কেটে যায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement