ছবি সংগৃহীত
জিম্বাবুয়ে সফরে একর পর এক হতাশা উপহার দিয়েছে শান্ত-মিরাজরা। একমাত্র টেস্ট আড়াই দিনে হারের পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশের মুখে বাংলাদেশ। টানা দুই ওয়ানডে হারায় সিরিজ খোয়াতে হয়েছে সফরকারীদের। লজ্জা বাঁচানোর ম্যাচে আগে ফিল্ডিং বেছে নিয়েছে লাল সবুজ দল।
শনিবার (১১ জুলাই) হারারেতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ন নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। লেগ স্পিনার রিশাদ হোসেন ও ডানহাতি পেসার নাহিদ রানা নেই। তাদের পরিবর্তে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের সঙ্গে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউফদ্দিন সুযোগ পেয়েছে। মোস্তাফিজুর রহমানের চোটে ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাইফউদ্দিন।
আরও পড়ুন<<>>নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের ‘অগ্নিপরীক্ষ’ আজ
এর আগে সর্বশেষ ২০২২ সালে জিম্বাবুয়ে সফরেও ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। তবে হোয়াইটওয়াশ হয়নি। ২-১ ব্যবধানে লড়াই শেষ করে দেশে ফেরেন লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































